রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রচেষ্টা জোরদারের আহ্বান আইসিসি কৌঁসুলির

ভয়েস নিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি পূরণে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। তিনি বলেন, আমি রোহিঙ্গাদের ন্যায়বিচার পেতে প্রতিশ্রুতি দিয়েছিলাম।শুক্রবার (৭ জুলাই) কক্সবাজার শহরের একটি হোটেলে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান কৌঁসুলি বলেন, প্রতিশ্রুতি এবং ন্যায়বিচার প্রদানের মধ্যে ব্যবধান রয়েছে।

করিম খান তার সফরের উদ্দেশ্য এবং বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহতদের পরিবারের সঙ্গে তাদের চলমান কাজ ব্যাখ্যা করেন। বাংলাদেশ ন্যায়বিচারের পতাকা ধরে রেখেছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতাকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক কথিত গণহত্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণের জন্য তিনি কক্সবাজার সফর করেন।

আইসিসির কৌঁসুলি বলেন, তিনি মামলার পরিচালনার জন্য তহবিল বৃদ্ধির যথাসাধ্য চেষ্টা করেছেন।

কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে করিম খান রোহিঙ্গা যুব গোষ্ঠী ও নারীদের সঙ্গে আইসিসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং তরুণরা কীভাবে ন্যায়বিচার প্রচেষ্টায় অবদান রাখতে পারে তা নিয়ে কথা বলেন।

২০১৯ সালের নভেম্বরে আইসিসির বিচারকরা আদালতের এখতিয়ারের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার অনুরোধ মঞ্জুর করেছিলেন। সূত্র- বাসস

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION