মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আমান উল্লাহ (২১) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় হোয়াইক্যং ইউনিয়নের খারাইংগ্যাঘোনা নামক নাফ নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে।

জেলে আমান উল্লাহ হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনার (খারাইংগ্যাঘোনা) ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাছ শিকারে যান আমান। নদীতে ছোট ছোট চর রয়েছে। এক চর থেকে অন্য চরে যাওয়ার জন্য অন্য জেলেদের সঙ্গে সাঁতার কেটে রওয়ানা দিলেও খারিতে জালসহ ডুবে যান আমান। অন্যরা পার হয়ে আমানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। কিছু সময় পরে আমান ওই খারিতেই ভেসে উঠলে বিজিবি-পুলিশের সহায়তায় অন্য জেলেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভিকটিমের পিতা ঠান্ডা মিয়া বলেন, আমার ছেলে আমান সকালে মাছ ধরার জাল নিয়ে নাফ নদীতে গিয়েছিল। দুই ঘণ্টা পর জানতে পারি সে ডুবে গেছে। এরপর বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নাফ নদী থেকে মরদেহ তুলে আনে। তবে কি কারণে মারা গেছে বলতে পারছি না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরের দিকে হোয়াইক্যং সংলগ্ন নাফ নদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION