মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
দ্বীপ উপজেলার মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিকাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তুুপে আগুন লাগার ঘঠনা ঘটে।
শনিবার ৮ জুলাই দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। জানা যায় মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের হেলিফেট এরিয়ার পাশে পরিত্যক্ত কাঠ,কাগজের কার্ঠুন, আর্বজনার স্তুুপে হঠাৎ আগুন দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মিরা প্রথমে এই আগুন দেখতে পেয়ে কতৃপক্ষকে অবহিত করলে, দ্রুত কয়লাবিদ্যুৎ এরিয়ায় স্থাপিত আগুন নিয়ন্ত্রণের ইউনিট দ্রত ছুটে আসে।
পরে আরো
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দির্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েকটি স্হানে সাময়িক ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও পেকুয়া চকরিয়া থেকে ফায়ার সাভিসের ইউনিট যোগ দেয় বলে জানা গেছে ।
মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক সরকার জানান মুল স্হাপনা থেকে ৩ কিলোমিটার দূরে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে পরিত্যক্ত স্হানে শুকনা কাঠ, লোহা,প্যাকেট কার্টুন, ময়লার স্তুুপে আগুন লাগে বলে জানান। যার কারনে কয়লা বিদ্যুৎ কেন্দের কিছু অংশে বিদ্যুৎ চলে যায়।
তিনি আরো জানান সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় সব জায়গায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা অফিসার আলফাজের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি স্ক্রাফের স্তুুপে আগুন লাগার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
ভয়েস / জেইউ।