বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শহরে দু’গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী গুরাপুতু নিহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবজারে দু’গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোর সকালে কক্সবাজার শহরের কবিতা সত্ত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজার ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো: মাসুম খান।

মাসুম খান জানিয়েছেন, ‘শুক্রবার ভোররাতে ইয়াবার বিরোধ নিয়ে দু’গ্রুপের সঙ্গে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে একটি দেশীয় তৈরী পিস্তল, দুটি কার্তুজ ও ২শ’ পিস ইয়াবা সহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে’।

মাসুম খান আরো জানান, ‘নিহত গুরাপুতু কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষন, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION