মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে বিএনপি নেতা মরহুম আমির হামজা সিকদারের স্ত্রীর মৃত্যু, দাফন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:

খুরুশকুল কুলিয়া পাড়া নিবাসী জেলা বিএনপির নেতা মরহুম আমির হামজা সিকদারের সহধর্মিনী ও কুলিয়া পাড়া সামাজ পরিচালনা কমিটির সভাপতি সুলায়মান বাদশাহর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি ৭ ছেলে ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ৯ জুলাই বেলা ২টায় স্থানীয় কমার্স কলেজ সংলগ্ন মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা ও কবরস্থান সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্বামীর পাশেই দাফন করা হয়। জানাজায় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষের ঢল নামে। খুরুশকুলের তেতৈয়া তাহফিমুল কোরআন মাদ্রাসার প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন মরহুমার প্রথম জানাজার ইমামতি করেন।

খুরুশকুলের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগন ছাড়াও রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION