বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

অনুপমের ‘রবীন্দ্রনাথ’-এ আপত্তি স্বস্তিকার

বিনোদন ডেস্ক:

দিন কয়েক আগেই বলিউডের খ্যাতিমান অভিনেতা অনুপম খের ঘোষণা দেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে ধরা দেবেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রবীন্দ্রনাথ বেশে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন অভিনেতা। এর পরপরই ভিডিওটি ঘিরে হইচই পড়ে যায় নেটপাড়ায়।

সেই ভিডিও থেকেই প্রশ্ন ওঠে? তাহলে কি এরপর রবি ঠাকুরের বায়োপিকে দেখা যাবে অনুপম খেরকে? তা অবশ্য খোলাসা করেননি অভিনেতা। এখনো ছবির নাম, বিষয়বস্তু এবং মুক্তির তারিখ কোনোটাই প্রকাশ্যে আনেননি অনুপম খের। তবে তিনি জানান যে এটি হতে চলেছে তার ৫৩৮তম ছবি।

এরপরেই রোববার (৯ জুলাই) একটি টুইট করেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘রবি ঠাকুরের চরিত্রে অভিনয় অনুচিত, ওকে একা ছেড়ে দিন।’ নাম না নিলেও বোঝাই যাচ্ছে অনুপমের উদ্দেশ্যেই এই টুইট স্বস্তিকার। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেছেন।

অনুপমের পোস্ট করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই পোশাক পরে ধরা দিয়েছেন অভিনেতা। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাদা চুল, লম্বা দাড়ি, প্রস্থেটিক মেকআপে সাজানো হয়েছে অভিনেতাকে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘সখী, ভাবনা কাহারে বলে’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION