সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দৌড়ে পালানোর সময় ইয়াবা কারবারি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন কুলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আলমগীর (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার ছৈয়দুল ইসলামের ছেলে মো. আলমগীর (৩২)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌঁনে ৭টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কুলারপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অতপর হোয়াইক্যাং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. আলমগীর (৩২) নামে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে ।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION