শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

খুরুশকুলে বিদ্যুৎ স্পৃষ্টে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তা পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাজ্জাদ হোসেন। সে ওই এলাকার সাদ্দাম হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে পাশের একটি বাড়িতে মায়ের পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাশে একটি আর্থিংয়ের ক্যাবলের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সাজ্জাদ। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মা ছেলে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। এতে মা ও ছেলে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত সাজ্জাদের পিতা সাদ্দাম হোসেন বলেন, অল্প বয়সে তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।

খুরুশকুল ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে আসি। বিনা ময়নাতদন্তে যেন শিশুটির লাশ হস্তান্তর করে সেজন্য আমরা সদর থানা পুলিশকে আবেদন করেছি। মরদেহ পেলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION