সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে মায়ামিতে বুশকেটস

খেলাধুলা ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে সার্জিও বুশকেটস যোগ দিচ্ছেন পুরোনো খবর। রবিবার আনুষ্ঠানিকভাবে এমএলএস ক্লাবে যোগ দিলেন তিনি। তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।

শৈশবের ক্লাব বার্সায় ১৮ বছরের শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ার পার করে আমেরিকায় পা রাখলেন বুশকেটস। ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘এটা বিশেষ ও রোমাঞ্চকর সুযোগ, যা নিতে আমি খুব উন্মুখ হয়ে আছি। ইন্টার মায়ামির সঙ্গে আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপের অপেক্ষায়। গত বছর বার্সেলোনার সঙ্গে এখানে এসে এই ক্লাবে আমি মুগ্ধ হয়েছিলাম। এখন আমি খুশি এবং নিজেই এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। এই উচ্চাকাঙ্ক্ষী ক্লাবকে সাফল্য এনে দিতে আমার আর তর সইছে না।’

মায়ামির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেন, ‘বুশকেটসকে ইন্টার মিয়ামিতে স্বাগত জানাই। প্রথম দিন থেকে আমরা সেরা খেলোয়াড়দের আনার চেষ্টা করেছি। সার্জিওর অর্জন তার পক্ষে বলে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION