বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার সায়ন্তিকা

বিনোদন ডেস্ক:

সায়ন্তিকা ব্যানার্জি পরনে কালো রঙের স্পোর্টস ব্রা আর শর্টস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি নিজেই তুলছেন তিনি। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতীয় বাংলা সিনেমার এই অভিনেত্রী। হ্যাশ ট্যাগে সায়ন্তিকা লিখেছিলেন— ‘ভালোবাসাসহ সায়ন্তিকা, ফিটনেস, মুড, অনুপ্রেরণা।’

তৃণমূল নেত্রী সায়ন্তিকা সোশ্যাল মিডিয়াতে সরব। নিয়মিত ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে শেয়ার করে থাকেন। কিন্তু এবার ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার হয়েছেন তিনি। তাকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা।

ছোট পোশাকে ছবি দিতেই নিন্দার মুখে পড়েছেন সায়ন্তিকা। নেটিজেনদের বড় অংশের মতে, বেশ মুটিয়ে গেছেন তিনি। পেটে মেদ জমেছে। নিজেকে নিজে ‘ফিট’ তকমা দিলেও আদপে ফিট নন তিনি। রাজনৈতিক পরিচয় স্মরণ করে একজন লিখেছেন, ‘তৃণমূলে ঢোকার পর ঘুষের টাকা খেয়ে পেট ফুলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘এই কি জনপ্রতিনিধির পরিচয়?’ তা ছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য।

সায়ন্তিকার এসব ছবি নিয়ে জোর চর্চা-আক্রমণ চললেও এ নিয়ে মুখ খুলেননি তিনি। তবে কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল নিয়ে প্রতিবাদ করেছিলেন সায়ন্তিকা। তিনি জানান, এক ব্যক্তি ক্রমাগত তার পোস্টে অশালীন মন্তব্য করে যাচ্ছেন। ওই ব্যক্তির প্রোফাইলে ট্যাগ করে সায়ন্তিকা লিখেন, ‘সরি মিস্টার শিলাদিত্য। কখনো কখনো নারীদের সম্মান করার প্রয়োজন হয়ে পড়ে। নীরবতাকে অনেক সময় অনেকে ভুল ভাবে। কিন্তু তোমার এবার চুপ করা উচিত।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION