সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এবার অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক:
অ্যাশেজের চতুর্থ টেস্ট আজ থেকে শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে। সিরিজে ২-১ এ পিছিয়ে আছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ড্র হলেই অ্যাশেজ থাকবে অস্ট্রেলিয়ার ঘরেই। সবশেষ ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ তে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ ঘোষণা করেছে আগেই। জেমস অ্যান্ডারসন এসেছেন আরেক পেসার ওলি রবিনসনের জায়গায়। ওল্ড ট্রাফোর্ড অ্যান্ডারসনের ঘরের মাঠ। এ মাসেই ৪১ বছর পূর্ণ করবেন অ্যান্ডারসন। তাই এই ভেন্যুতে এটি তার শেষ অ্যাশেজ টেস্ট, এমনটি বলাই যায়। এ মাঠে তার শেষ টেস্টও হতে পারে এটি। অ্যান্ডারসনকে নিয়ে ব্রড বলেছেন, ‘সে ওল্ড ট্রাফোর্ডে কত ওভার করেছে, কে জানে! চাপের মুখে তার কাছ থেকে বড় পারফরম্যান্সই আশা করছি।’ এ মাঠে অ্যান্ডারসনের রেকর্ডও দারুণ ২২.০২ গড়ে ১০ ম্যাচে ৩৭ উইকেট।

২০১৯ অ্যাশেজে এই ওল্ড ট্র্যাফোর্ডেই ৩১৯ বলে ২১১ রানের ইনিংস খেলেছিলেন স্টিভেন স্মিথ, যাতে ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওভালে শেষ ম্যাচ জিতে ইংল্যান্ড ড্র করে সিরিজ। যদিও আগের সিরিজ জিতে থাকায় অ্যাশেজ থেকে যায় অস্ট্রেলিয়ার কাছেই।
এবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজ নিশ্চিত করতে পারবে অজিরা। আবার ইংল্যান্ডও চাইবে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে।

অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করেনি। তবে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। স্কট বোলান্ডের জায়গায় দলে ঢুকতে পারেন জস হ্যাজেলউড। হেডিংলি টেস্টে কোনো উইকেট পাননি বোলান্ড। হেডিংলিতে ফিরে সেঞ্চুরি করেছেন মিচেল মার্শ। তাই যদি ওয়ার্নারকে দলে রাখা হয় তখন ক্যামেরুন গ্রিন বা টড মার্ফির যে কোনো একজনকে খেলাবে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নারের জন্য আশার কথাই শোনান অধিনায়ক প্যাট কামিন্স। লর্ডসে ‘জীবন’ পেয়ে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন। তবে হেডিংলিতে দুই ইনিংসেই স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার পর ওয়ার্নারের জায়গা আবার শঙ্কার মুখে। ব্রডের বলে যে রেকর্ড ১৭ বার আউট হয়েছেন ওয়ার্নার।

নির্বাচকদের সঙ্গে কথা বলার আগে কামিন্স জানান, ‘আমরা কথা বলব। তবে আমার মনে হয়, এটি একই থাকবে। আমার ধারণা (ওয়ার্নার) সত্যিই ভালো খেলছে। লর্ডসে সে মুগ্ধ করেছে। আর গত সপ্তাহে (হেডিংলিতে) আমাদের অনেকের মতোই সে হয়তো ব্যাটিংয়ে ততটা অবদান রাখতে পারেনি, যতটা রাখতে চায়।’ ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত এ বাঁহাতি ওপেনারের গড় মাত্র ২৮.১৭।

এখন পর্যন্ত এ সিরিজে একবারই ৮০ ওভারের বেশি ব্যাটিং করেছে ইংল্যান্ড। তাই বলাই যায় বাজবল তত্ত্বেই থাকবে ইংলিশরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION