সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গ্রুপ চ্যাটে সতীর্থকে চমক দিলেন মেসি

খেলাধুলা ডেস্ক:

নতুন ঠিকানায় যোগ দিয়েছেন এইতো মাত্র কদিন হলো। এখনও সতীর্থদের সঙ্গে সেভাবে জানাশোনাই হয়নি। তবে ইন্টার মায়ামি শিবিরে এরই মধ্যে সবসময়ের মতো ‘দলগত একজন’ হয়ে উঠেছেন লিওনেল মেসি। মায়ামির ফুটবলারদের গ্রুপ চ্যাটে আচমকা হাজির হয়ে সতীর্থদের চমকে দেন আর্জেন্টাইন তারকা।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মায়ামির ঘরের মাঠে গত রোববার স্থানীয় সময় রাতে জমকালো আয়োজনে মেসিকে স্বাগত জানানো হয়। মাঝে বৃষ্টি নামলেও উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।

মেসি মায়ামিতে যোগ দিচ্ছেন, এই খবর চাউর হওয়ার পর থেকেই ক্লাবটিকে ঘিরে সেখানকার মানুষদের উচ্ছ্বাসের কমতি নেই। তার পরিচিতি পর্বের অনুষ্ঠানে দর্শকদের জন্য ছাড়া ২০ হাজার টিকেট বিক্রি হয়ে যায় আগেভাগেই।

মেসিকে ঘিরে রোমাঞ্চ যে কেবল সাধারণ ফুটবলপ্রেমীদের ছুঁয়ে গেছে, তা কিন্তু নয়। যেমন ওই অনুষ্ঠান মিস করতে চাননি তার নতুন সতীর্থরাও। এটিকে কেন্দ্র করেই ঘটে যাওয়া মজার এক ঘটনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন মায়ামির ডিফেন্ডার ডেআন্ড্রে ইয়েডলিন।

‘রোববার (ফরোয়ার্ড লিওনার্দো) কোম্পানা টিকেট খুঁজছিল এবং সে গ্রুপ চ্যাটে জানতে চায়, কারো কাছে আছে কি-না। মেসি এই গ্রুপে আছে, তখন আমি জানতামও না। কিন্তু সে হঠাৎ জানান দেয় এবং বলে, তোমার কয়টা টিকেট দরকার?’

‘আমি অবাক হয়ে যাই, নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তখন পর্যন্ত হয়তো তারা একে অপরকে জানতো এই তিন দিনের মতো। কিন্তু সতীর্থের প্রয়োজনে যেভাবে সে এগিয়ে আসে সেটাই বলে দেয়, মেসি আসলে কেমন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION