শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে পাওয়া গেল মাটিচাপা যুবকের লাশ

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে মাটিচাপা মরদেহের হাত দেখতে পান। খবর পেয়ে গহীন পাহাড়ের পাদদেশে মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স ২০-২৫ বছর হতে পারে। তার পরনে জিন্সপ্যান্ট ও হাত পেছনে বাঁধা অবস্থায় একপাশ অবস্থায় ছিল।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION