সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৯০ দশকের সাবেক মেম্বার আব্দুর রহমান ২৩ জুলাই রবিবার সকাল ১০.৫০ টায় সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ২৩ জুলাই সাড়ে পাঁচটায় হাজারো মুসল্লির উপস্থিতিতে আল বয়ান হাই স্কুল মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে স্মৃতিচারণ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, আল বায়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা জামাতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি শহীদুল আলম বাহাদুর, মাওলানা আবুল কাশেম, মৌলানা সিরাজুল হক, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম, অধ্যাপক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম,দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুল করিম শহিদ, ফরিদুল আলম মেম্বার, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাকের হোছাইন ও মাস্টার শামসুল হুদা সিদ্দিকী প্রমুখ।

জানাযা পরবর্তী শোকের ছায়ায় আকাশ ভারী হয়ে উঠে। মরহুম আব্দুর রহমান মেম্বারের ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।
জানাযায় অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে হাসান পারভেজ আত্মীয়-স্বজন উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।