বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

রাম চরণের হাত ধরে চলচ্চিত্রে ফিরছেন লায়া

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী লায়া। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ৫ বছর পর রাম চরণের হাত ধরে ফের চলচ্চিত্রে ফিরছেন এই অভিনেত্রী।

পরিচালক বুচি বাবু সানা স্পোর্টস-ড্রামা ঘরানার একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। কাবাডি খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। এতে অভিনয় করবেন রাম চরণ ও লায়া।

টলিউড ডটনেট জানিয়েছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য সিনিয়র একজন অভিনেত্রীকে প্রয়োজন। এ চরিত্রের জন্য পরিচালক কথা বলেছেন অভিনেত্রী লায়ার সঙ্গে। কাস্টিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে সিনেমাটির টিম। অভিনেতা বিজয় সেতুপাতি সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরের শেষে শুটিং শুরু করবেন নির্মাতারা।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হবে নাম ঠিক না হওয়া সিনেমাটি। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার গানের সুর করবেন এ আর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION