বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

রোহিঙ্গা শরনার্থীদের পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার বিষয়ক প্রধান কক্সবাজারে

বিশেষ প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ৫ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজার পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তাঁর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওয়ানা দেন।

ইইউ প্রতিনিধি দল সকাল এগারোটায় উখিয়া কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন পরে তিনি ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
পরে তিনি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন। পরে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন।

বিকেলে তিনি শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের কর্মকর্তাদের বৈঠক করবেন।

ইমন গিলমোর কক্সবাজারে দুইদিন অবস্থান করে করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION