বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

“রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক প্রয়োজনে ইইউ সমসময় পাশে আছে”

বিশেষ প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক প্রয়োজনে ইইউ সমসময় পাশে আছে বলে আশ্বস্ত করেছেন ক্যাম্পে নিয়োজিত রোহিঙ্গাদের।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গারা জানান, ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন, আমরা বলেছি যেকোন মুহুর্তে আমরা নিজ দেশে ফিরতে প্রস্তুত রয়েছি। আমাদের অধিকার সহ স্বদেশে প্রত্যাবাসনে বিশ্ববাসীকে সহায়তা করতে হবে। এর পরিপেক্ষিতে গিলমোর আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যাবাসন সহ রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সব সময় পাশে আছে।

বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোসহ ৫ সদস্যের প্রতিনিধি দল। সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরের পৌছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

তাঁর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটির গাড়ি বহর উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।

গিলমোর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ওই ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করে।

ইমোন গিলমোর সহ ইইউ এর প্রতিনিধিরা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ে অংশ নেওয়া উখিয়ার ৪নং ক্যাম্পের-এ- ৬ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা আলী আকবর জানান, ‘ রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া বিষয়টি গিলমোরকে অবহিত করলে, প্রতি উত্তরে গিলমোর আশ্বস্ত করেছেন।

একই ক্যাম্পের বাসিন্দা মরিয়ম বেগম জানান, ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন, আমরা বলেছি যেকোন মুহুর্তে আমরা নিজ দেশে ফিরতে প্রস্তুত রয়েছি। আমাদের অধিকার সহ স্বদেশে প্রত্যাবাসনে বিশ্ববাসীকে সহায়তা করতে হবে।

আশরাফুজ্জামান নামের আরেক রোহিঙ্গা জানান,” গিলমোর আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যাবাসন সহ রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সব সময় পাশে আছে।”

ইইউ’র প্রতিনিধিদল সবশেষে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেয় ইইউর এই প্রতিনিধি দল।

বিকেলে ইমন গিলমোরের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অংশ নেওয়ার কথা রয়েছে এবং রাতে অনুষ্ঠিত হবে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION