সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাড়ি ফেরার পথে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় লবণ বহন শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুনাইদ একই এলাকার মো. বাদশাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ বহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। নৌকায় জুনাইদ একা অবস্থায় বজ্রপাতে নৌকার ওপরই তার মৃত্যু হয়। তিনি এক সন্তানের জনক বলে জানা যায়।

ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION