সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার বিমানবন্দরে ‘জুতার ভিতরে’ ইয়াবা: যাত্রীকে আটক 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার বিমানবন্দরে ‘জুতার ভিতরে’ করে পাচারকালে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে নিরাপত্তা কর্মিরা।
মঙ্গলবার বিকাল ৫ টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের মালামাল স্ক্যানিংয়ের সময় নিরাপত্তা কর্মিরা ইয়াবাসহ তাকে আটক করে বলে জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনসুর উদ্দিন।
আটক রাজীবুল হাসান কোবাদ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চর শ্যামলানগর এলাকার বাসিন্দা মো. শামসুদ্দীন শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার কেরানীগজ্ঞ উপজেলার জিজ্ঞিরায় বসবাস করেন।
নিরাপত্তা কর্মিদের বরাতে মনসুর উদ্দিন বলেন, মঙ্গলবার বিকাল ৫ টা ৩৫ মিনিটের নভোএয়ার এর একটি বিমান কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচী ছিল। ওই বিমানের ১৮-বি সিটের যাত্রী ছিলেন রাজীবুল হাসান কোবাদ। বিকালে বিমানবন্দেরের নিরাপত্তা কর্মিরা যাত্রীদের মালামাল স্ক্যানিং করছিলেন।
“ এসময় স্ক্যানিংয়ে মেশিনে রাজীবুল হাসান কোবাদের শরীরে সন্দেহজনক মালামাল বহনের সংকেত পায়। পরে তার শরীর তল্লাশী করে পরিহিত জুতার ভিতরে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় পাওয়া যায় ১ হাজার ৭৪০ টি ইয়াবা। “
ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেন, বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক যাত্রীকে এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION