সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিবির অভিযানে জালিয়ারদ্বীপে ১ লাখ ইয়াবাসহ আটক ২

ইয়াবা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মাদক পাচারকারীরা হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের ব্লক নং বি/৫ এর বাসিন্দা মৃত আলমের ছেলে একরাম মোল্লা (২২) এবং হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড দমদমিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউনুস (২০)।

টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (২ আগস্ট) রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র ২টি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল ২ জন ব্যক্তিকে সাঁতার দিয়ে নাফনদী সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের উত্তর মাথায় আসতে দেখে। কিছুক্ষণ পর উক্ত ব্যক্তিদেরকে দ্বীপে উঠতে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় টহলদল তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে একরাম মোল্লা (২২) ও মো.ইউনুস (২০) নামে দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত পাচারকারীদের বহনকৃত দু’টি পোটলার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান,আটককৃত পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION