বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

পরীমণির ছেলের নাম পাল্টে রাখলেন নতুন নাম

বিনোদন ডেস্ক:
দুই দিন বাদেই আগামী ১০ আগস্ট চিত্রনায়িকা পরীমণির একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করতে যাচ্ছেন নায়িকা।

শরিফুল রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত তাদের সন্তান রাজ্য। কিন্তু হঠাৎ কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমণি। ছেলেকে পদ্ম নামেই সম্বোধন করতে দেখা গেছে অনেকবার। সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেলো, ছেলের নাম বদলেছেন পরীমণি।

রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি সোশ্যালে শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত প্রায় আড়াই মাস ধরে শরিফুল রাজ ও পরীমণি আলাদা। দুজনেই জানিয়েছেন, সংসারের গল্পটা আর দীর্ঘ করতে চান না। একদিকে সন্তানকে নিয়ে নতুন জীবন সাজিয়ে নিচ্ছেন পরী, অন্যদিকে রাজ ব্যস্ততা খুঁজে নিয়েছেন তার কাজে। ধারণা করা হচ্ছে, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই নতুন নাম রেখেছেন পরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION