শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

বিজিবির অভিযানে উখিয়া সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস জব্দ

ভয়েস প্রতিবেদক:

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র অভিযানে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ১.০৬২ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক জানতে পারেন যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে ক্রিস্টাল মেথ আইসের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া উপজেলাধীন পালংখালী ইউপির সরোয়ারের চিংড়ির ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

এ সময় সকাল ৫টা ৩০ মিনিটে কতিপয় মাদক পাচারকারী সীমান্ত হতে পায়ে হেঁটে বর্ণিত স্থানের দিকে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক পাচারকারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১.০৬২ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION