শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

টেকনাফে বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

মিয়ানমার হতে পাচার হয়ে আসা বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা টেকনাফের সাগর উপকূল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তবে এই ইয়াবা চালানের সাথে জড়িত কাউকে আটক করা যায় নি।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বুধবার (৯ আগস্ট) দুপুরে জানান, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান টেকনাফে প্রবেশ করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে কোস্টগার্ডের একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।

এরপর রাত ৩নটার দিকে একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে পৌছে ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। ফিশিং বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামানোর জন্য সংকেত দেয়। এসময় ঐ ৪ ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি। এরপর মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION