সোমবার, ২২ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিবি দেখে ২ লাখ ইয়াবার বস্তা ফেলে দৌড় কেওড়া বনে

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ আগস্ট) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে, ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে গফুরের প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং নাজিরপাড়া বিওপি হতে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর বিজিবি টহলদল ৩ ব্যক্তিকে দু’টি বস্তা কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফনদীর পাশে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া দু’টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের সনাক্ত করতে এ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এর আগে গত ১০ আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ রহমানের স্লুইচ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে একই রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ আশিকানিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION