সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিল ১৫ আগস্ট সূযোর্দয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল ৮টায় অরুণোদয় স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় ফাউন্ডেশন মিলনায়তনে খতমে কুরআন ও দোয়া মাহফিল, সকাল ১০টায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং দুপুর ১২টয় আলোচনা সভা।

উপ—পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোঃ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিকী।

সভা শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। জেলার সকল উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচী বাস্তবায়িত হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION