শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

র‌্যাবের পৃথক অভিযান: আগ্নেয়াস্ত্র সহ ডাকাত রাসেল ও তার ৬ সহযোগী গ্রেফতার,বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত রাসেল ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে। এঘটনায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদেকুল হক এ তথ্য জানান।

মেজর সাদেকুল হক জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ও তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ৮ টি দেশীয় তৈরী অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়।

অপর দিকে, কক্সবাজারের বাকখালী নদীর মোহনা খুরুশকুলের কাছে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা সহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিকুল হক আরও জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব ১৫ এর একটি টিম মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত দলের নেতা শেখ রাসেল এবং তার ৬ সহযোগীকে গ্রেফতার করা হয়। তার সহযোগীরা হলেন- মোহাম্মদ ছলিম, নুরুল আমিন, কায়সার উদ্দিন, ছাদেক, সাহাব উদ্দিন ও নুরুল হাকিম। তারা সবাই উখিয়ার পালংখালী ও টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা।

তিনি জানান স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে থেকে রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, খুন, গুম, দখলবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিলো। তদন্তে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

অভিযানের সময় রাসেল বাহিনীর আরো তিন সহযোগি পালিয়ে যায়৷ তাদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, রাসেলের বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদের বিরুদ্ধে ৩/৫ টি করে মামলা রয়েছে। বিভিন্ন সময় এই বাহিনীর হাতে পুলিশ, বিজিবি ও ফরেস্টগার্ডরা হামলার শিকার হয়েছিলো।

অপর দিকে, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে র‌্যাবের আরেকটি টিম কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় খুরুশকুলের কাছে অভিযান চালিয়ে দুটি ফিশিং বোট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাহমুদুল হক নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার মাহমুদুল হক মিয়ানমার থেকে সমুদ্র পথে ইয়াবার বড় চালান এনে বাকখালী নদীর মোহনায় খুরুশকুলের কাছে খালাস করে এসব ইয়াবা চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION