সোমবার, ২২ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গোপন সংবাদে ১লক্ষ পিস ইয়াবাসহ র‌্যবের হাতে ধরা পড়ল দুই ইয়াবাকারবারী

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন উত্তর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১লক্ষ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত মাদক কারবারীরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর নয়াপাড়া এলাকার আহমদ হোছনের ছেলে মোঃ রফিক (৪৪) ও একই এলাকার মৃত
মৃত নূর ইসলামের ছেলে শামসুল আলম (৪০)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্ট ও ২টি বাটন মোবাইল ফোন এবং ৬টি সীম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাবের আভিযানিক দলকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, আটককৃত মাদক কারবারীদের বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION