সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৩৩ রানে ভারতের সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত।ডাবলিনে বাংলাদেশ সময় রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৫ রানের পুঁজি গড়ে সফরকারী দল। জবাবে আইরিশরা ৮ উইকেটে ১৫২ রান করতে পারে। ভারত পায় ৩৩ রানের জয়।

ঋতুরাজ ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন। সঞ্জু স্যামসন ২৬ বলে ৪০, রিংকু সিং ২১ বলে ৩৮ রান করেন। এ ছাড়া শিভাম দুবে ১৬ বলে অপরাজিত ২২ রান করেন।

ঋতুরাজ ও সঞ্জু তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭১ রান যোগ করেন। পঞ্চম উইকেটে রিংকু ও দুবে যোগ করেন ২৮ বলে ৫৫ রান। তাতেই চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত।

জবাব দিতে নেমে আইরিশদের পক্ষে অনবদ্য এক ইনিংস খেলেন অ্যান্ড্রু বালবার্নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন। কিন্তু তার ৫১ বলে ৭২ রানের ইনিংস বাদে অন্যদের ব্যাট সেভাবে হাসেনি।

বালবার্নির ইনিংসে ছিল ৫টি চার ও ৪ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মার্ক অ্যাডায়ার।

চোট কাটিয়ে ফেরা জসপ্রিত বুমরা এ ম্যাচেও বোলিংয়ে নজর কেড়েছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণই ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন রিংকু সিং।

একই ভেন্যুতে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION