শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চকরিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

খুন, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়ায় মুরগি নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুই ভাই গিয়াস উদ্দিন ও সাহাব উদ্দিনের বাড়ি পাশাপাশি। এক ভাইয়ের মুরগি অন্য ভাইয়ের উঠানে যায়। এনিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া লাগে। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে গড়ায়। এসময় দুই পরিবারের বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ছোট ভাই গিয়াস উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিহত গিয়াস উদ্দিনের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION