সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিবি’র অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

ইয়াবা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িতপূর্ণ জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১০ টায় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে জালিয়াপাড়া বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই উক্ত ব্যক্তি তার মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে পোঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদক পাচারকারীর ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৮০ হাজার (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন মাদক পাচারকারী বা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION