শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে করোনায় বিএমএ’র সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আইরিন জামান।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, আজ সকালে ডা. আইরিন জামান মারা গেছেন।

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘আইরিন জামানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’

ডা. আইরিন জামান কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সোমবার সকাল নাগাদ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION