সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চেলসি থেকে রোমায় লুকাকু

খেলাধুলা ডেস্ক:

এক বছরের জন্য ধারে চেলসি থেকে রোমায় খেলতে যাওয়া নিশ্চিত করেছেন রোমেলু লুকাকু। গত বুধবার রোমায় বেলজিয়ান এই তারকাকে নায়োকোচিত ভাবে স্বাগত জানায় রোমা সমর্থকরা। রোমা যদিও এ ব্যপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু সিরি-এ ক্লাব চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

রোমের কিম্পনিয়ানো বিমানবন্দরে পৌঁছানোর পর লুকাকুকে স্বাগত জানায় হাজারো উচ্ছসিত সমর্থক। লুকাকুর আগমনে নতুন মৌসুমে রোমা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে বলে সকলেই আশাবাদী।

ইতালিয়ান গণমাধ্যমের দাবী প্রায় ৬ মিলিয়ন ইউরোতে লুকাকুর সাথে ধারের চুক্তি সম্পন্ন করেছে রোমা। গত মৌসুমের শেষে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকেই ইতালিয়ান জায়ান্টরা একজন স্বীকৃত স্ট্রাইকারের খোঁজে ছিল। লুকাকু আসাতে তাদের সেই জায়গা পূরণ হলো।

মাতে যাবার জন্য লুকাকু তার বেতন প্রায় ১১ মিলিয়ন ইউরো কমিয়ে সাড়ে সাত মিলিয়নে নামিয়ে এনেছে। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইনের অধীনে রোমাকে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে। এ কারনেই লুকাকু বেতন কমাতে বাধ্য হয়েছেন।

এ পর্যন্ত সিরি-এ মৌসুমে প্রথম দুই ম্যাচ থেকে রোমা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION