শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

৬ নং ঘাটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক জেলের মৃত্যু

মৃত্যু: ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদরের নুনিয়ারছড়া ৬ নং ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে আইয়ুব আলী (৫৮) মারা গেছেন। আজ শনিবার ভোর চারটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আইয়ুব আলী চকরিয়া পৌরসভার মণ্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে ছিলেন।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আইয়ুবের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গতকাল শুক্রবার সকাল আটটার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী মারা যান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION