সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মোরসালিনকে নিয়েই বাংলাদেশের একাদশ

খেলাধুলা ডেস্ক:

দেশের ফুটবলে উদীয়মান এক তারকা শেখ মোরসালিন। বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে গোল করে রীতিমতো তারকা বনে গেছেন। সাফে বাংলাদেশ চার ম্যাচ খেলেছে। এর মধ্যে মোরসালিন শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন।

আজ আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচেও মোরসালিনকে একাদশে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আফগান ম্যাচের বিপক্ষে একাদশে তেমন কোনো চমক অবশ্য রাখা হয়নি।

সাফে সেরা হওয়া গোলরক্ষক আনিসুর রহমান জিকো এই ম্যাচেও গোলপোস্ট সামলাবেন। রক্ষণভাগে পরীক্ষিত তপু বর্মণকে সঙ্গ দেবেন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল।

মধ্যভাগে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে থাকছেন তরুণ তারকা মোঃ হৃদয়, দুই সোহেল রানা। আক্রমণভাগের নেতৃত্ব মোরসালিন ও রাকিবের উপর।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দল প্রথম ম্যাচ খেলছে। বাংলাদেশের কোনো ক্লাবের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এমন ঐতিহাসিক মূহুর্ত। অথচ ম্যাচ শুরুর আধঘন্টা আগ পর্যন্ত গ্যালারীতে দর্শকদের উপস্থিতি তেমন নেই।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, জাঁমাল ভূইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোঃ হৃদয়,রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION