সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়া মাতামুহুরী নদী থেকে সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে সাবেক সেনা সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। কেন বা কিভাবে তার মরদেহ নদীতে এসেছে তা কেউ বলতে পারছেন না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION