বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে খুনের দায়ে ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৩ ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত দায়রা জজ আ. স. ম. শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন─ হারুন রশিদ (৪০), জাহেদ হোসেন টুন্টু (৩২) ও আনোয়ার হোসেন (৩৬)। তারা তিনজনই আনোয়ারা উপজেলার শিলাইগড়ার মৃত আলি আহমেদের ছেলে।

রায় ঘোষণার সময় জাহেদ হোসেন টুন্টু ও আনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। আর পলাতক হারুন রশিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ জুলাই আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে ভুক্তভোগী মোহাম্মদ সাহেদের (২৩) সঙ্গে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে আঘাত করে। ঘটনার একদিন পর ২ জুলাই চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেদের মৃত্যু হয়। এদিন রাতেই ভুক্তভোগীর চাচা মো. ইউনুচ বাদী হয়ে তিনজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ২০ জানুয়ারি ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, বিচারিক পর্যায়ে মামলাটিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ৩ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION