শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

জাতিসংঘের সহকারী মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছে তার গাড়িবহর। সেখানে তিনি ক্যাম্প ঘুরে দেখছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

তার সঙ্গে রয়েছেন কক্সবাজারে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার (যুগ্ম-সচিব) মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ।

এর আগে সকাল ৮টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প-২ গৃহহীনদের মাঝে মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন কান্নির গাড়িবহর। এসময় কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তাফা উপস্থিত ছিলেন।

মিয়ানমারে নিপীড়নের কারণে নব্বই দশক হতে ২০১৭ সালের শেষ সময় পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরমধ্যে ২০১৭ সালে একই সময়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। বিপদগ্রস্ত এসব রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি ও সমতল মিলিয়ে ৩৩টি ক্যাম্প করে রাখা হয়েছে। এদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু গত ছয় বছরেও তা আলোর মুখ দেখেনি। এরই মাঝে বিশ্বের নেতৃত্ব স্থানীর বিভিন্ন দেশের দায়িত্বশীলরা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আসছেন। ১১ সেপ্টেম্বর এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION