সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

দৃষ্টিশক্তি ভালো রাখতে

লাইফস্টাইল ডেস্ক:

চোখের সুরক্ষায় নিজে সচেতন হতে হবে। দৃষ্টিশক্তি ভালো রাখতে যা করবেন।

• দশ-পনেরো সেকেন্ড পরপর চোখের পাতা মুহূর্তের জন্যে বন্ধ করার অভ্যাস করুন।

এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পাতা পড়তে দিন। এতে চোখ পরিষ্কার ও পিচ্ছিল থাকবে
• কম্পিউটারের সামনে বসে কাজের সময় একটু ব্যায়াম করে নিন। এক্ষেত্রে চোখ বন্ধ করে আস্তে আস্তে খুলে দৃষ্টির চারপাশ ঘোরাতে থাকুন। এভাবে কয়েকবার চোখের ব্যায়াম করুন

• গাজরের পাশাপাশি অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি সমৃদ্ধ সবুজ টাটকা শাক-সবজি খেতে হবে

• ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চোখের স্নায়ুকোষগুলো সুস্থ রাখে। রেটিনাকে সুরক্ষিত রাখে। তাই চোখ ভালো রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খান

• ধূমপান চোখের ক্ষতি করে। রেটিনা নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে।

• চোখের জন্যও ঘাসের সবুজ রং উপকারি। ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে দৃষ্টিশক্তি বাড়ে

• সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্নি থেকে চোখের সুরক্ষায় রোদ চশমা ব্যবহার করুন

• চোখেরও বিশ্রাম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের মাধ্যমেই চোখের ক্লান্তি দূর হয়।

বছরে অন্তত দু’বার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চোখ পরীক্ষা করিয়ে নিন। চোখের কোনো সমস্যায় কখনোই অবহেলা করা যাবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION