শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

চট্টগ্রামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে তরুণ নিহত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন রাস্তারমাথা এলাকার মো. রিপনের ছেলে। থাকতেন নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নূরুল আলম আশিক বলেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান সুজন নামে একজনকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION