রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাগর উত্তাল বৈরীপূর্ণ আবহাওয়া:সেন্টমার্টিনে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

সেন্টমার্টিন, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাগর উত্তাল ও বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ছেড়ে যায়নি কোন পর্যটকবাহী জাহাজ। ফলে গতকাল সেন্টমার্টিন অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী সেখানে আটকা পড়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে ৩নং সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না বলে জানিয়েছেন প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী। তিনি জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION