রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরাতে জাহাজ চলাচল শুরু

সেন্টমার্টিন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটক ফিরিয়ে আনতে দুদিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এই জাহাজে করে দ্বীপে বেড়াতে গিয়ে তিন দিন ধরে আটকে পড়া পর্যটকেরা বিকেলে ফিরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাগর উত্তাল ও বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে শনি ও রোববার সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ছেড়ে যায়নি কোন পর্যটকবাহী জাহাজ। এতে গত বৃহস্পতি ও শুক্রবার সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।

এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর ৫১৭ পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে বার আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করেছিল।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে ৩৮৮ জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করেছে। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে গেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকেরা সেন্ট মার্টিন ছাড়তে পারবেন।

ইউএনও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।

এদিকে গত শুক্রবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে একটি স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় উল্টে যায়। এতে সেন্ট মার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ১৭ পর্যটকসহ ২৩ জনকে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION