রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সীমান্ত এলাকায় অভিযান, ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজার টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধী আভিযানিক দল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধে আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে আচারবুনিয়া বেড়ীবাঁধ এলাকায় লবণের মাঠের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে ।বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করে চোরাকারবারি সাথে থাকা বস্তাগুলো ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ২টি বস্তা থেকে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিন আরো জানান, পরবর্তীতে টহলদল ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION