বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

শহরে গ্যাসের ডিলার সহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ইমাম খাইর:
কক্সবাজারে গ্যাসের ডিলারসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- মেসার্স হাবিব এন্ড ব্রাদার্স (গ্যাস সিলিন্ডার বিক্রেতা) ১০ হাজার টাকা, আড্ডাবাড়ি রেস্টুরেন্ট ৫ হাজার ও আলী আজগর এন্টারপ্রাইজ (গ্যাস সিলিন্ডার বিক্রেতা) ৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান সড়ক, বাজারঘাটা, তারাবনিয়ারছড়া, খুরুশকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ড দেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত। যার প্রেক্ষিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়। মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা ও ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুন বড়ুয়া।

সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আজমীরের নেতৃত্বে সদর থানা পুলিশের একদল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION