বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মনজুর হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি নিকেতন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সেকান্দর নামে আরও এক ব্যক্তি আহত হন।

নিহত মনজুর উপজেলার স্বনির্ভর ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাঙ্গুনিয়া উপজেলার পৌর এলাকার শান্তি নিকেতন এলাকায় সন্ধ্যায় মনজুর হোসেন ও তার বন্ধু সেকান্দর বসে আড্ডা দিচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ বলেন, ‘মনজুর যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাকে কে বা কারা গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

রাঙ্গুনিয়ার থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘মনজুর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার শরীরে গুলিসহ বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION