রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় মিনি বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এলজিইডি প্রকৌশলী নিহত, আহত ৩

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় মিনি বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন সিনএনজি যাত্রী নিহত হয়েছেন। ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছে সিএনজি অটোরিক্সার এক যাত্রী। তার নাম জহিরুল হক। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান- গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এতে আরো ১ জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION