শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

সৈকতের শৈবাল পয়েন্ট গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন।

মৃত স্কুলছাত্র আকরামুল ইসলাম সাজিন (১৬) কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

তারা দুইজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিন সহ কয়েক বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের শোর-চিৎকারে স্থানীয় বীচ কর্মী ও লাইফ গার্ডের সদস্যরা মূমুর্ষাবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়।পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে লাইফ গার্ড ও বিচ কর্মিরা সৈকতের শৈবাল পয়েন্ট থেকে রাত ৮ টার দিকে নিখোঁজ আরিফুলের মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫ টার দিকে এক স্কুলছাত্রকে মূমুর্ষাবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION