রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ সহকারী মন্ত্রী আফরিন আখতার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একই সাথে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্হায়ী সমাধানও চায়। কিন্তু, মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। মিয়ানমার সরকার সেখানে কোন মানবাধিকার গ্রুপকে প্রবেশ করতে দেয়না।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ সহকারী মন্ত্রী আফরিন আখতার সকালে ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে আসেন।
দিনব্যাপী রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন শেষে বিকেলে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি আরআরআরসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন কথিত নির্বাচন নয় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে গ্রহনযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
ভয়েস/জেইউ।