রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শনে ভারপ্রাপ্ত ইউএনও

সংবাদ বিজ্ঞপ্তি:

মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শনে আসেন মহেশখালীর ভারপ্রাপ্ত ইউএনও মো: তাছবীর হোসেন। ১৮ অক্টোবর বুধবার বিকাল দেড় টার সময় তিনি ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যালয়ে পৌঁছান।

২০০৩ সালে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা-ডেইলপাড়ায় স্থাপিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শনে এসে মো: তাছবীর হোসেন গ্রন্থাগারের কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় গ্রন্থাগারের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম ও সহ-অর্থসম্পাদক হেলাল উদ্দিন ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত ইউএনও কর্তৃক ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শন করায় গ্রন্থাগারের পক্ষে সাধারণ সম্পাদক নুরুল আলম ধন্যবাদ জানান। পরে তিনি সদস্যবৃন্দকে বই পড়ার পরামর্শ দিয়ে বিদায় গ্রহণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION