সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক

ভয়েস নিউজ ডেস্ক:

টানা দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর অবশেষে রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক। রাফাহ ক্রসিং থেকে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রাফাহ ক্রসিং থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ‘আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।’

আন্তর্জাতিক মানবিক সহায়তা ও সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির মিশর শাখার বরাত দিয়ে একই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপিও।

এর আগে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

একই সময় গাজার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

বিবিসি ও রয়র্টাস জানিয়েছে, দুই সপ্তাহ ধরে চলা গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। তাদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিমতীরে ইসরাইলের হামলায় শুক্রবার ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION