রবিবার, ২১ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ ২-বিজিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ ২-বিজিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষন মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি কক্সবাজার রামু সদর সেক্টরের রিজিয়ন কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির। টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ (বিজিএমএস) এর সভাপতিত্বে পরিচালনা করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফ কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাহল আহমেদ নোবেল, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, কক্সবাজার ৩৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার বিজিবিএম এর গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুব আলম খান, উখিয়া-টেকনাফ সার্কেল রাসেল (পিপিএম) ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রামু সদর সেক্টরের রিজিয়ন কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানরা সদা প্রস্তুত রয়েছে। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অগ্রনি ভুমিকা পালন করে যাচ্ছেন। এছাড়া চোরাচালান দমনে দেশে ২ বিজিবি সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে । সকলের সহযোগিতায় আরো এগিয়ে যাবেবর্ডার গার্ড বাংলাদেশ (২-বিজিবি)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION